শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

রোমে দুই দিনব্যাপী কমিউনিটি প্রতিনিধি সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি: আগামীকাল থেকে ইতালীর রোমে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কমিউনিটি প্রতিনিধি সম্মেলন। ইতালি প্রবাসীদের ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজক শাহ মো: তাইফুর রহমান ছোটন।

আজ রোমের ভিত্তোরিওতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কমিউনিটি সকল নেতাদের এই সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান। তাইফুর রহমান ছোটন বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা চাচ্ছি।

এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, রোম সহ ইতালির বিভিন্ন শহরের প্রতিনিধিদের অংশগ্রহনে সাংগঠনিক কার্যক্রম এবং কমিউনিটিতে বিভিন্ন সময় বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান বা সংগঠনকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এসময় তাইফুর রহমান ছোটন আয়োজকদের পক্ষ থেকে ২৮-২৯ ডিসেম্বর রোমের সান লিয়নে থিয়েটারে সকলকে অংশগ্রহনে আমন্ত্রন জানান।

আয়োজনের সফলতার মধ্য দিয়ে ইতালীতে বাংলাদেশী কমিউনিটি আরও একধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD