শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি:৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোম মহানগর বি এন পি, সেন্তসেল্লে শাখা একটি আলোচনা সভার আয়োজন করে। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের চিকেন হাট এন্ড স্বদেশ বাংলা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি বি এন পির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা ছিলেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।

রোম মহানগর বি এন পি, সেন্তসেল্লে শাখা আয়োজিত এই আলোচনা সভাটির সভাপতিত্ব করেন সভাপতি মজিবর রহমান সিকদার। পরিচালনা করেন যৌথভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামিম।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি হাজী নুরে আলম, মায়নুল আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, আল আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সদস্য মিজান মল্লিক, রোম মহানগর বি এন পির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সহ অনেকে।

প্রধান অতিথি ইতালি বি এন পির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বলেন” বি এন পি অত্যন্ত জনপ্রিয় একটি দল। আর তাই এই সরকার বি এন পির জনপ্রিয়তায় ভীত। সে কারণেই মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাবন্দী। তিনি বলেন প্রতিটি নেতা ও কর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। সেই সঙ্গে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রামে অংশ গ্রহণ করতে হবে। ১৭ কোটি জনগণকে মুক্ত করতে হবে। তাদের দিতে হবে ভোটের অধিকার।
প্রধান বক্তা ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন” সিপাহী ও জনতার স্বতঃস্ফূর্ত ভাবে বিপ্লবের মধ্যে বি এন পির প্রতিষ্ঠাতা ও বীর উত্তম মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেনট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই গণতন্ত্র কে হত্যা করা হয়েছে। দেশে চলছে গুম, খুন ও হত্যার খেলা, বিরোধী দলকে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দলের এই ক্রান্তিকালে পদ পদবী কে ভুলে শুধুমাত্র একজন জিয়ার সৈনিক হিসাবে বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে কারামুক্ত করার লক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অন্যান্য বক্তারাও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD