গাজীপুর থেকে হাবিবুর রহমান: গাজীপুরের বাহাদুরপুর রোভারপল্লী
গ্রামে চলছে ছয় দিনের শতবর্ষ রোভার মুট । শতবর্ষ রোভার মুটের ৫ম দিন গড়াল
আজ। ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মুটের সমাপ্তি হবে কাল শনিবার (৮
ডিসেম্বর) ।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে রোভারদের এ মহাআয়োজন।
তাঁবুতে চলছে তাদের বাড়ি বাড়ি খেলা। নিজের নিজের তাঁবু কীভাবে সুন্দর করা
যায় তার জন্য নিরন্তর চেষ্টা। সবচেয়ে ভাল তাঁবুকলার পুরস্কার নিতে ব্যস্ত
অংশগ্রহনকারিরা । কেউ গ্যাজেট তৈরি করছে, কেউ জিনিসপত্র সাজাচ্ছে মনের
মাধুরী মিশিয়ে আবার কেউবা রান্নার কাজে ব্যস্ত। সবাই কাজে ব্যস্ত।কর্মকর্তারা প্রাণান্তর চেষ্টা করছেন সবকিছু ঠিকঠাক রাখতে।
রোভাররা স্থানীয় জনগণকে সাহায্যার্থে কাজ করে যাচ্ছে। মাটি কেটে রাস্তা
সংস্কার, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপণ, বিভিন্ন গাছের বীজ বিতরণ
প্রভৃতি চলছে অবিরাম গতিতে। অন্য একদল রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি
পার্কে। উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র পরিদর্শন করে জ্ঞান অর্জন তাদের উদ্দেশ্য।
চলছেবাঁধা অতিক্রম করে সফলতা লাভের চেষ্টা। একদল যাত্রা করেছে ফিল্ডবুক, কোড,সাইফার প্রভৃতির সাহায্য নিয়ে অজানার উদ্দেশ্যে। তারা এ্যাডভেঞ্চারের মাধ্যমেঅর্জন করছে নতুন নতুন অভিজ্ঞতা। যেন নতুনকে জানার অভিনব কৌশল।
সারা দেশ থেকে আগত রোভাররা এভাবেই মুখরিত করে রাখছে গাজিপুরের
বাহাদুরপুরের রোভার পল্লী। বাংলাদেশ স্কাউটস এ মহাআয়োজনের আয়োজক ।
হাবিবুর রহমান