শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তারা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শোকবার্তায় বলা হয়েছে, এ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সরকার গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন। নিহতদের পরিচয় শনাক্ত, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে দূতাবাস নিবিড়ভাবে কাজ করছে।

এ ছাড়া দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগী পরিবার এবং সংশ্লিষ্টদের সহায়তায় দূতাবাস ও মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রোববার রাতে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD