সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল আহসান।
রোববার দুপুর মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ সময় পর্যন্ত রায়গঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল আহসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জানা যায়, রায়গঞ্জ অফিসার্স ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ১৭সদস্য বিশিষ্ট কমিটি সাধারণ সম্পাদক পদ ব্যতীত ১৬টি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ গত ২০ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত কথা থাকলেও ওই পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন রায়গঞ্জ উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল আহসান।