শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

রাষ্ট্রীয় সফরে সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: মঙ্গলবার (১৬ অক্টোবর) তিন দিনের সফরে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রবিবার এ কথা জানান।

প্রধানমন্ত্রী বুধবার রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজেরএক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। দুই শীর্ষ নেতার এই বৈঠকে ব্যবসা ও বিনিয়োগ, সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।

বুধবার পরে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই একই দিনে তার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এর পরদিন বৃহস্পতিবার তিনি পবিত্র ওমরাহ হজ পালন করবেন।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চতুর্থ দফা সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে এ বছরের এপ্রিলে তিনি শেষবারের মত রিয়াদ সফর করেন। সৌদি নেতৃত্বাধীন ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি তখন সৌদি সফরে যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD