শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

রাষ্ট্রপতির দাওয়াতে সাকিব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মার্চ, ২০১৮

কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে দেখা করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে কাল নিমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বুধবার দুপুরে বঙ্গভবনে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

অনেকের মতো আবদুল হামিদও নিশ্চয়ই সাকিবের বিরাট ভক্ত! রাষ্ট্রপ্রধান হিসেবে সাধারণ ভক্তের মতো তো আর নিজের ভালো লাগা প্রকাশ করতে পারেন না রাষ্ট্রপতি। বঙ্গভবনেই তাই ডেকে নিলেন সাকিবকে। গতকাল রাতে রাষ্ট্রপতির আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে বঙ্গভবনে ঘুরে এলেন সাকিব।

শিশির তাঁর ফেসবুকে চারটি ছবি পোস্ট করেছেন। একটি খাবার টেবিলের। সেখানে বসা সাকিবের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি। সস্ত্রীক রাষ্ট্রপতির সঙ্গেও আছে সাকিব ও তাঁর স্ত্রীর একটি ছবি। বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগটাও হাতছাড়া করেননি সাকিব-শিশির দম্পতি। সাকিব-কন্যা আলায়নার অবশ্য সময় কেটেছে সমবয়সী দুই সাথির সঙ্গে। আলায়নার খেলার একটি ছবিও পোস্ট করেছেন শিশির। বঙ্গভবনে ঘুরে এসে সাকিবের স্ত্রী লিখেছেন, ‘বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির নৈশভোজের দাওয়াতে। কী বিনয়ী আর মাটির মানুষ তিনি!’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD