শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

রাশিয়া, চীন ও ইরানকে বড় হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য রাশিয়া, চীন ও ইরানকে বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি রিপোর্টে যে ২৬টি হুমকির তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এই তিন দেশকে শীর্ষ অবস্থানে রেখেছে ওয়াশিংটন। খবর পার্সটুডের।

ওয়াশিংটনের গভর্মেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস ‘উদীয়মান দীর্ঘমেয়াদী যেসব হুমকির মুখে আমেরিকা’ শিরোনামে ওই রিপোর্টটি তৈরি করেছে। এ অফিস মার্কিন সরকারের চারটি কেন্দ্রীয় সংস্থার মধ্যে জরিপ চালিয়েছে যেখান থেকে ২৬টি হুমকি চিহ্নিত করা হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট নিউজ পত্রিকা তাদের খবরে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি এবং ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই- এই চার সংস্থায় জরিপ চালিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে চীন সম্পর্কে বলা হয়েছে- এ দেশটি কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পদকে কাজে লাগিয়ে আঞ্চলিক এবং বিশ্ব শক্তি হিসেবে দাঁড়াতে চায়।

রাশিয়া সম্পর্কে ওই রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য মস্কো নানামুখী যুদ্ধ-সামগ্রী তৈরি করে হামলার সক্ষমতা বাড়াচ্ছে।

মার্কিন সরকারের ওই প্রতিবেদনে ইরানকে তৃতীয় বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, ইরান তার সামরিক বাহিনী ও গোয়েন্দা শক্তি বাড়াচ্ছে।

এছাড়া ইরান এমন কিছু প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি ও সাইবার যুদ্ধে ব্যবহার করা হবে। মার্কিন এ রিপোর্টে উত্তর কোরিয়াকেও গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD