শিরোনাম :
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১ ফিলিস্তিন-ইসরায়েলের স্থায়ী শান্তির একমাত্র নির্ভরযোগ্য পথ দ্বি-রাষ্ট্র সমাধান: গুতেরেস বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়শোয়াল

রাশিয়া ও ভারত ক্ষেপণাস্ত্র চুক্তিতে মনক্ষুণ্ণ যুক্তরাষ্ট্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: যুক্তরাষ্ট্রের শাসানিকে উপেক্ষা করে রাশিয়ার প্রতিবেশী চীন যখন এই ক্ষেপণাস্ত্র কিনেছে তখন চীনের প্রতিবেশী ভারত কেমন করে হাত গুটিয়ে থাকে। ট্রাম্প প্রশাসনের কাছে এমন যুক্তি দিয়ে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্ষেপণাস্ত্র কিনতে চুক্তি স্বাক্ষর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অবশেষে সই পড়লো চুক্তির খাতায়। এর মাধ্যমে ভারতের হাতে আসতে যাচ্ছে রাশিয়ার ‘জয়’। এটি আসলে একটি রুশ ক্ষেপণাস্ত্রের নাম। এস-৪০০ ট্রায়াম্ফ নামের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই রুশ ক্ষেপণাস্ত্রটিকে এখন বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্বক মারণাস্ত্র হিসেবে গণ্য করা হচ্ছে।

৪ অক্টোবর ভারতের মাটিতে পা রেখেই পুতিন শুরু করে দেন দ্বিপাক্ষিক আলোচনা। দুদিনের এই রাষ্ট্রীয় সফরে রুশ রাষ্ট্রপতি সঙ্গে আনেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ, পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী দেনিস মানতুরোভসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের। উদ্দেশ্য শুধু সামরিক সরঞ্জামই নয়, সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যটাও আরও একটু বাড়িয়ে নেওয়ার। ২০১৪ সালে চীনের সঙ্গে রাশিয়া চুক্তি করার পর সম্প্রতি ক্ষেপণাস্ত্রগুলো দেশটির কাছে হস্তান্তর শুরু করেছে। এদিকে, ভারতের বিমান বাহিনীর প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া সাংবাদিকদের বলেছেন, “নেতারা যখন সই করেছেন তখন তা হাতে পেতে ২৪ মাসের বেশি লাগবে না।”

কিন্তু, যুক্তরাষ্ট্র যে নতুন আইন করেছে তাতে বলা হয়েছে- যে কোনো রাষ্ট্র উত্তর কোরিয়া, ইরান এবং রাশিয়া থেকে মোটা অংকের কিছু কিনলে সেই রাষ্ট্রকে মার্কিন অবরোধের মুখে পড়তে হবে। এমন পরিস্থিতিতে ভারত তার পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে চলতি সপ্তাহে আড়াই বিলিয়ন ডলারের যেসব চুক্তি সই করছে তাতে দেশটি যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পড়ে কিনা তা সময়ই বলে দিবে।

বিশ্লেষকরা বলছেন, এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারত এবং রাশিয়ার এই এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র চুক্তি খুব বেশি মনক্ষুণ্ণ করেছে ভারতের প্রতিবেশী চীন ও পাকিস্তানকে। শুধু তাই নয় এ ঘটনায় মনক্ষুণ্ণ হয়েছে যুক্তরাষ্ট্রেও।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD