শিরোনাম :
বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪

রাশিয়ার মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করলো ইইউ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে রাশিয়ার সম্ভাব্য মধ্যস্থতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাতে মধ্যস্থতা করতে পারেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলছে, মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে সন্দেহ রয়েছে।

আজ সোমবার (১৬ জুন) আজ জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইইউ মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেছেন, সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি হয়েছে, যা পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে গভীর সহযোগিতা নির্দেশ করে। ফলে রাশিয়া নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না।

এর আগে রোববার (১৫ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি পুতিনকে এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে রাজি আছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে।’

এদিকে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ফোনালাপে আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও পুতিন একমত হয়েছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের অবসান হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব কূটনীতিক তৎপরতা শুরু করা দরকার।

পৃথকভাবে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ক্রেমলিন বলেছে, ইরানে ইসরায়েলের ‘জোরপূর্বক হামলার’ নিন্দা জানিয়েছেন পুতিন ও এরদোয়ান। একই সঙ্গে উভয়পক্ষ ইরান-ইসরায়েল সংঘাতের চলমান বৃদ্ধি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতারা অবিলম্বে সংঘাত বন্ধ করে ইরানি পারমাণবিক কর্মসূচিসহ বিতর্কিত বিষয়গুলির সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে নিষ্পত্তির পক্ষে কথা বলেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD