শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ অনুষ্ঠান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

৮ই মে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়ায় রাষ্ট্রীয় সফর এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) তৈরি ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’(আন্তর্জাতিক সংস্করণ) সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠান গত (বুধবার) মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া-চীন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মিডিয়া এবং শিক্ষাজগতের ২০০ জনেরও বেশি প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন।

‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ) প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ ভাষণ, নিবন্ধ ও বৈঠকে উদ্ধৃত প্রিয় প্রাচীন কবিতা ও শাস্ত্রবাক্য বেছে নিয়েছে। এটি উদ্ভাবনী উন্নয়ন, সাংস্কৃতিক সমৃদ্ধি, সভ্যতার বৈচিত্র্য এবং আদান-প্রদানসহ বেশ কিছু থিমে ফোকাস করে। তাতে প্রেসিডেন্ট সি চিন পিং’র উচ্চতর রাজনৈতিক প্রজ্ঞা, গভীর দার্শনিক চর্চা এবং মহৎ মানবতাবাদী অনুভূতি দেখা দেয়।

সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের পরিচালক শেন হাই সিয়োং, অল-রাশিয়া স্টেট টেলিভিশন অ্যান্ড ব্রডকাস্টিং কোম্পানির সভাপতি ওলেগ ডোব্রোডিভ এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভাও অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং অতিথিদের সাথে যৌথভাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং হান হুই একটি ভিডিও বক্তৃতা দেন।

ভাষণে শেন হাই সিয়োং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং’র বিদেশ সফরের পদাঙ্ক অনুসরণ করে, বিশ্বব্যাপী দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত ‘মানুষের কাছাকাছি সরল ভাষা – শি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ বিশ্বের সকল প্রান্তে জ্ঞান এবং মানবতাবাদী আলো ছড়িয়ে দেয়। এই অনুষ্ঠানটি চতুর্থবারের মতো রাশিয়ায় সম্প্রচারিত হচ্ছে। আজ, চায়না মিডিয়া গ্রুপের আনা সর্বশেষ সংস্করণটি কেবল দীর্ঘস্থায়ী আদর্শিক উদ্ধৃতি ব্যবহার করে প্রেসিডেন্ট সি চিন পিং’র রাষ্ট্র প্রশাসন এবং গভীর মানবতাবাদী অনুভূতি সম্পর্কে অসামান্য ধারণাগুলোকে আন্তর্জাতিক দর্শকদের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট এবং সংবেদনশীলভাবে নিয়ে আসে না, বরং কূটনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির পূর্ববর্তী তিনটি মাত্রার ভিত্তিতে পরিবেশগত সুরক্ষা, প্রতিভা লালন, পারিবারিক শৈলী এবং শিক্ষায় নতুন বিষয়বস্তুও যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক দর্শকরা চীনা ক্লাসিক এবং বিখ্যাত উক্তিগুলোতে আরও ব্যাপক এবং নির্দিষ্ট উপায়ে চীনা সভ্যতার নতুন যুগের অর্থ এবং বিশ্বব্যাপী মূল্য অনুভব করতে পারেন।
সূত্র: রুবি-হাশিম-সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD