শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় সম্প্রচার মস্কোতে সিএমজি’র প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন অনুষ্ঠান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফর এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের ৮০তম বিজয় বার্ষিকী স্মরণ ও উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের প্রাক্কালে, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রাশিয়ায় সম্প্রচার কার্যক্রম মস্কোয় উদ্বোধন করা হয়েছে।

এতে সিএমজি’র দশটিরও বেশি প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রাশিয়ার মূলধারার গণমাধ্যমে ধারাবাহিকভাবে সম্প্রচার করা হবে। সিএমজি’র মহাপরিচালক সেন হাই শিয়োং ভিডিও’র মাধ্যমে ভাষণ দিয়েছেন। রাশিয়ায় নিযুক্ত চীনা সাংস্কৃতিক কাউন্সিলর ফেং লি থাও এতে অংশগ্রহণ করেন ও ভাষণ দেন।

সিএমজি’র মহাপরিচালক সেন হাই শিয়োং বলেন, দুই দেশের নেতৃবৃন্দের নির্দেশনায়, দুই দেশের সম্পর্ক ও নানা খাতের সহযোগিতা নতুন স্তরে উন্নীত হচ্ছে। চলতি বছর হচ্ছে ‘চীন-রাশিয়া সাংস্কৃতিক বর্ষ’। সিএমজি রাশিয়ার গণমাধ্যমগুলোর সাথে যৌথভাবে এই কার্যক্রম আয়োজন করেছে। এটি দুই দেশের নেতৃবৃন্দের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন, দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ এবং দুই দেশের বন্ধুত্বের জনমত ভিত্তি মজবুত করার বাস্তব পদক্ষেপ। রাশিয়ার ব্যাপক দর্শক সিএমজি’র প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আকর্ষণীয় ব্যক্তিত্ব অনুভব করতে পারবেন, চীনের বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়নের উদ্ভাবনী বাস্তবায়ন জানতে পারবেন এবং নতুন যুগের চীনের প্রাণশক্তি প্রত্যক্ষ করতে পারবেন।

চীনা সাংস্কৃতিক কাউন্সিলর ফেং লি থাও বলেন, দুই দেশের নেতৃবৃন্দের কৌশলগত নির্দেশনায়, বর্তমানে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে। সিএমজির প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রুশ দর্শকদের নতুন যুগের চীন ও চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আকর্ষণ জানার বিশেষ সেতু হিসেবে কাজ করবে।

সূত্র : আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD