শিরোনাম :
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি ঢাবিতে চীনা ভাষা দিবস উপলক্ষে ডাবিং প্রতিযোগিতা তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার পর বৈঠক: ইরান এআই প্রযুক্তি চাকরি বদলায়, বেকারত্ব নয়: নোবেল জয়ী হেকমান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক তুর্কমেনিস্তান সফরে চীনের উপপ্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আন্তালিয়া ডিপ্লোমেসিতে বাংলাদেশের ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র

রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে এক শ্রমিকের মৃত্যু, আহত ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে সজীব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার বিকালে রামপাল উপজেলার সাপমারী-কৈর্গদাসকাঠি মৌজায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। তবে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। নিহত সজীবের বাড়ি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে বলে জানা গেছে।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ প্রাইভেট কোম্পানি যৌথভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মান করছে।
রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে নির্মানাধীন একটি সেডের লোহার রড ইলেকট্রিক মেশিনে কাটার সময় সজীব নামে এক শ্রমিক সর্ট সার্কিটের মাধ্যমে বিদ্যুৎতায়িত হন। এসময় আরও দুই শ্রমিক তাকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎতায়িত হন। পরে অন্যরা ওই মেশিনের সংযোগ বন্ধ করে তাদের আহত অবস্থায় উদ্ধার করে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীব নামে এক শ্রমিক রাতে মারা যান। তার মরদেহ খুলনার সোনাডাঙা মডেল থানা উদ্ধার করেছে এবং থানার একটি অপমৃত্যুর মামলা করেছে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সেডের নির্মান কাজ করছিল। নিহত সজীব ওই প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। সংশ্লিষ্টরা পুলিশকে এখনো পর্যন্ত কিছুই জানায়নি।

এবিষয়ে জানতে সংশ্লিষ্টদের নিয়োগকৃত স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুলতান মাহমুদকে মুঠোফোনে ফোন দিলে তিনি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমি আহতদের চিকিৎসাসেবা নিয়ে খুলনায় ব্যস্ত আছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD