শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

রাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
জুনায়েদ রিজভী

মো.উমর ফারুক,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের জুনায়েদ রিজভী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডাক্তারি পরীক্ষায় কিডনি বিকল ও রক্তে ব্যাক্টেরিয়ার সংক্রামণ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় মৃত্যু হয়।
জুনায়েদ ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের ৪র্থ বর্ষের ও শহীদ শামসুজ্জোহা হলের ২১৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ী রংপুরের কামালকাঁচনায় এলাকায় বলে জানা গেছে।
রিজভীর রুমমেট জানান, কিছুদিন ধরে রিজভী জ্বরে আক্রান্ত ছিল। রাজশাহীতে বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিলেও সুস্থ না হওয়ায় গত ৯ ফেব্রুয়ারি বাসায় গিয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেলে ডাক্তারি পরীক্ষায় তার কিডনি নষ্ট হয়েছে এবং রক্তে ব্যাক্টেরিয়া সংক্রামণে আক্রান্ত হয়েছে এমন রিপোর্ট রেরিয়ে আসে। সেই রির্পোটের আলোকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, আট দশদিন আগে শুনেছিলাম বিভাগের জুনায়েদ নামে এক শিক্ষার্থীর কিডনির সমস্যা হয়েছে। ফলে তার চিকিৎসার জন্য বিভাগের পক্ষ থেকে শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছিলাম। হটাৎ বৃহস্পতিবার সকালে কয়েকজন শিক্ষার্থীর মাধ্যেমে জানতে পারলাম জুনায়েদের কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD