শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাতারাতি পুরুষ থেকে পরিণত হয়েছেন নারীতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

নর থেকে নারী হওয়ার এমন ঘটনায় নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর দেশীবাই গ্রামে তোলপাড় শুরু হয়েছে।

এই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি জরিবুল ইসলাম (২১) রাতারাতি পুরুষ থেকে পরিণত হয়েছেন নারীতে। এমন ঘটনায় গোটা উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পেশায় রাজমিস্ত্রি জরিবুল পাঁচ বছর আগে পাশের গ্রামের হোসনে আরার (১৯) সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। দেড় বছরের মাথায় জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। জরিবুল বেশির ভাগ সময় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এরই মধ্যে গত ৪ সেপ্টেম্বর মেয়েলী পোশাকে হঠাৎ জরিবুল গ্রামের বাড়িতে এসে উপস্থিত হন। তার মেয়েলী চালচলন ও পোশাক দেখে এলাকায় শুরু হয় তোলপাড়।

গতকাল শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, জরিবুলের বাড়িতে অসংখ্য মানুষের ভিড়। দলে-দলে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন নর থেকে নারীতে রূপান্তরিত হওয়া জরিবুলকে দেখতে।

জরিবুল ইসলামের বাবা-মা বলেন, কিশোর বয়স থেকে তার চালচলন মেয়েলী স্বভাবের ছিল। অনেকবার কবিরাজি চিকিৎসা করিয়েছি। কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। মেয়েলী স্বভাব থাকলেও কোনো দিন সে মেয়েদের পোশাক পরেনি।

একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, জরিবুল ঢাকায় হিজড়াদের সঙ্গে মিশে ভিক্ষাবৃত্তির পেশা গ্রহণ করেছে বলে শুনেছি। তাই এমনটি হতে পারে।

এ বিষয়ে জরিবুল ইসলাম বলেন, আমি বর্তমানে নারী। তবে আমি আমার স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব পালন করব। এ নিয়ে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না।

এ ব্যাপারে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদ আলম বলেন, হরমনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। আবার ইদানিং অনেক উন্নত দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে লিঙ্গান্তর হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা না করে কিছু বলা যাবে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD