একেএমবাবু রাজশাহী প্রতিনিধিঃ-রাজশাহীর তানোরে কামারগাঁ ইউপির ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে বিজয়ের লক্ষ্যে গনজোয়ার তৈরী হয়েছে। অাজ ২৬শে ডিসেম্বর বুধবার বিকেলে কামারগাঁ বাজার শ্রীখন্ডা মোড় সহ এ দুটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ও অলি গলিতে ঢোল ঢাল বাজিয়ে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা যেন জমে উঠেছে। এদিকে নির্বাচনী প্রচার-প্রচারনায় ও মিছিলে কামারগাঁ ইউনিয়ন অা,লীগের সাধারন সম্পাদক সুফিকামাল মিন্টু, ইউপি যুবলীগ সভাপতি তোফায়েল হোসেন, বি সি অাই সি ডিলার বিকাশ চন্দ্র, রমেন মাষ্টার উপস্থিত ছিলেন। এছাড়া অারো উপস্থিত ছিলেন, ৪ নং নম্বর ওয়ার্ড সভাপতি, অহিদুর রহমান শিমুল, সাধারন সম্পাদক, দুলাল চন্দ্র প্রামানিক, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, প্রদীপ তরফদার, রবিউল ইসলাম, অাপেল, মিলন মৃধা, কৃষকলীগের তৌহিদুর রহমান, সাইদুর রহমান, সৈনিকলীগের সবুজ, ডিশ অাফজাল, গ্রাম পুলিশ অালমঙ্গীর হোসেন সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও ভোটারেরা উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন ও নৌকায় ভোট দিয়ে জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের প্রত্যয় ব্যাক্ত করেন।