শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

একেএম বাবু,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে জেলা মহানগর উপজেলা গুলোতে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে ৪৮ তম বিজয় দিবস উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।(১৬ই ডিসেম্বর) সোমবার বিজয় দিবস উপলক্ষে জীবিত সকল মুক্তিযোদ্ধাদের সরকারী আইডি কার্ড বিতরন, আলোচনা সভা, চিত্রা অংকন প্রতিযোগিতা, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয় মিছিল, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৬ ই ডিসেম্বর বিজয দিবস পালন করা হয়েছে। প্রাপ্ত সংবাদে জানা গেছে রাজশাহী সিটি (মেয়র) এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার শহিদুল্লাহ তিনিও বিজয় দিবসে বিজয় মিছিল সহ শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন অনুষ্ঠানের খবর পাওয়া গেছে।এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক শিল্পপ্রতি মন্ত্রী, রাজশাহী ১ আসনের (সাংসদ) আলহাজ ওমর ফারুক চৌধুরী তিনি গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিলে অংশ গ্রহন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অপরদিকে জানা গেছে ১৬ই ডিসেম্বর উপলক্ষে সকালে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে, প্রধান অতিথি তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন। তাছাড়া উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জোবায়দা খাতুন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি সফিকুল সরকার,ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো সহ তানোরের সকল মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে বিজয় দিবস উপলক্ষে লুৎফর হায়দার রশিদ ময়না তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী, তার দোসররা, জেনারেল নিয়াজির নেতৃত্বধীন বর্বর পাকিস্তানি বাহিনী ১৬ই ডিসেম্বর স্বাধীনতা কামী মুক্তিযোদ্ধাদের কাছে আজকের এই দিনে আত্মসমর্পন করেন। সে দিন থেকে এই স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে এখন ডিজিটাল বাংলাদেশ স্থান পেয়েছে। বিজয় দিবস উপলক্ষে কলমা ইউপিতে ঘোড়া দৌড় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তানোর গোদাগাড়ীর সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী সহ তার পরিবারের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া ও আর্শিবাদ চেয়েছেন লুৎফর হায়দার রশিদ ময়না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD