শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

রাজনীতি আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রকামী মানুষের : ছাত্রদল সম্পাদক

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন- ‘ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনাকে ভারত ছাড়া আর কেউ জায়গা দেয়নি। বাংলাদেশের জনগণও আর কখনো এদেশে স্বৈরাচারী শাসককে জায়গা দেবে না। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রকামী মানুষের।’

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে ঝিনাইদহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন- ‘দেশনায়ক জনাব তারেক রহমান দেশের সকল সংকটে গণমানুষের জন্য দিকনির্দেশনা দিয়ে লড়াই চালিয়ে গেছেন। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই অন্তর্র্বতীকালীন সরকারকে সবধরণের সহযোগিতা করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ছাত্রদলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ ঝিনাইদহ জেলা-উপজেলার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD