শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রাজধানীতে সরকারি স্কুলগুলোতে ভর্তি ফরম বিতরণ শুরু ১ ডিসেম্বর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
জার্মানবাংলা রিপোর্ট:ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি ফরম বিতরণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

ফরম বিতরণ চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারও ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। ১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে পছন্দের বিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম শ্রেণিতে বিগত বছরগুলোর মতোই লটারির মাধ্যমে ভর্তি করা হবে। এ লটারি হবে আগামী ২৩ ডিসেম্বর। লটারির ফলও এদিন বিকেলেই প্রকাশ করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।আগের মতো ঢাকা মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে তিনটি ‘গ্রুপে’ ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজধানীতে ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৪টিতে প্রথম শ্রেণি চালু আছে। এগুলোতে প্রথম শ্রেণিতে ভর্তি লটারির মাধ্যমে হবে। এ ছাড়া নবম শ্রেণিতে ভর্তি হবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

এদিকে, রাজধানীর বাইরের বিদ্যালয়ে জেলা পর্যায়ে ডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে গঠিত কমিটি ফরম বিতরণ ও ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করবে। যদিও সেখানেও ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD