শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

রঙহীন লজ্জা আর ভালবাসার আব্দার

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রঙহীন লজ্জা আর ভালবাসার আব্দার

    – ফারুক সৈয়দ

 

মেয়েটি বসে আছে এখনো
ওভারব্রিজের পাশেই,
অপেক্ষায় আছে শুধু শীত-সূর্যের
অঁচিত, আরাধ্য একমাত্র আয়েশের।
লজ্জার রঙ নেই ওর কপোলে
নেই কোন ভালোবাসার আব্দার।
অভিযোগের ভাষা জানে না সে,
সব কিছু হারিয়েও ও তৃপ্ত আজ।
পিছুটানের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছে
সহস্র মশাল অকৃপণ হাতে!

মেয়েটির কপালে নেই চওড়া হাতে টানা
সিঁদুরের ছায়া –
অনুরাগী আদরের অনুভবে
জড়িয়ে আছে আজ ধোঁয়া মাখা সব স্মৃতি।
ধর্মের কসাইরা কেড়ে নিয়েছে
ওর মাধুরী লতার স্নিগ্ধতা।
বেসামাল কান্নায় ঝরেছিল
সেদিন অনেক বকুল,
ভয়ার্ত চোখের তারারা
এখন জলহীন, স্থির হয়ে আছে।

কাঁধে পিঠে চাবুকের টানা মানচিত্র,
আধো ঢাকা।যন্ত্রদানবের হু-হুঙ্কারে
ঝিঁঝিঁ পোকাদের সুর যায় হারিয়ে যে শহরে,
মেয়েটি বসে আছে এখনো
সে শহুরে কাদামাখা পথচারীর পাতক-পদতলে।

অতৃপ্ত পিপাসীত মন কাঁদে,
যেন পৌষালী কাঁচমতীর স্রোতহারা অভিমান!

সোনার খাঁচায় রয়ে যায় স্বপ্নীল ভালবাসা
আর ঝাউয়ের মুকুটে আঁকা শিশিরের গান!

—-

ট্রেনে – হামবোর্গের পথে
ডিসেম্বর ১, ২০২৫।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD