শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর-৩ আসনে জাপার প্রার্থী সাদ এরশাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রবিবার (৮ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন।

গত ১৪ জুলাই এরশাদ মারা যান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এরশাদের মৃত্যুতে শূন্য এ আসনে ভোট হবে আগামী ৫ অক্টোবর। এই আসনে ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট প্রার্থীর নাম ঘোষণা করেছে।

এর আগে শনিবার এই আসনে রেজাউল করিমকে প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। অপরদিকে বিএনপি থেকে ২০ দলীয় জোটের শরীক পিপলস পার্টির রিটা রহমানকে সমর্থনের ঘোষণা দেয়া হয়েছে। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এরশাদের মৃত্যুর পর এই আসনে মনোনয়নকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে গৃহদাহ দেখা দেয়। এর সঙ্গে দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে কে বসবেন; সে নিয়েও শুরু হয় বিবাদ। শেষ পর্যন্ত এরশাদের ছোট ভাই জিএম কাদের দলের চেয়ারম্যান ও রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার দায়িত্ব দেয়া হলে আপাতত সেই বিরোধের অবসান হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD