শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘যুবরাজের’ দাম ১০ কোটি টাকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: ভারতের এক পশু প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে আলোচনায় এসেছিল যুবরাজ নামে এক ষাঁড়। এই ষাঁড়টির মালিকহরিয়ানা রাজ্যের করমভির সিং। প্রায় ১৪০০ কেজির এ ষাঁড়টির মা (গাভী) প্রায় ২৫ লিটার করে দুধ দিত।২০১৪ সালে এক পশু প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে ‘যুবরাজ’ ও তার মালিক দুজনই আলোচনায় চলে আসে।

গড়পরতা ষাঁড়ের তুলনায় যুবরাজ দেখতে ছোটখাটো পাহাড়। তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় মজাদার সব খবর প্রকাশ হতে শুরু করে। স্থানীয় টেলিভিশন প্রচার করে তাকে নিয়ে বিশেষ ডকুমেন্টারি।
অতিকায় যুবরাজ প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকার খাবার খায়। তার রক্ষণাবেক্ষণে আরও প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়। দুধ, আপেল আর মাংস যুবরাজের পছন্দের খাবার। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করানো হয় যুবরাজকে।প্রতি সকালে প্রায় চার কিলোমিটার রাস্তা হাঁটানো হয় তাকে। ষাঁড় দুধ দেয় না, সরাসরি কৃষি কাজেও লাগানো হয় না। তবু যুবরাজের মাধ্যমে তার মালিকের বছরে আয় প্রায় ৫০ লাখ টাকা। এই টাকা আসে যুবরাজের সিমেন বা বীর্য বিক্রি করে।

দক্ষিণ ভারতে এর প্রচুর চাহিদা। ২০১৪ সালের এক হিসাব মতে, যুবরাজ প্রায় এক লাখ ৫০ হাজার বাছুরের জনক। বর্তমানে সেটি নিঃসন্দেহে আরও বেড়েছে। এই সেলিব্রেটি ষাঁড়টির দিকে ধনকুবেরদেরও নজর।
ভারতের এক কৃষক তো নগদ সাত কোটি রুপিতে কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু যুবরাজের মালিক করমভির সিং তাতে রাজি হননি। যুবরাজ তার সন্তানতুল্য। উল্টো বললেন, জীবনের সবকিছুর মূল্য তো আর টাকা দিয়ে হয় না!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD