শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: সেনাবাহিনীকে আপৎকালীন ব্যবস্থা জোরদার করতে এবং যেকোনো সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। শুক্রবার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। চিনপিং বলেন, বাড়তি চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে সেনাবাহিনীকেই দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।

চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যা নপ্রেসিডেন্ট চিনপিং শুক্রবার দেশের শীর্ষ সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নতুন বছরে এটাই ছিল সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

ওই বৈঠক মূলত সৌজন্যমূলক হলেও তাতে প্রতিরক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। সেখানেই সেনাবাহিনীর উদ্দেশে ওই বার্তা দেন প্রেসিডেন্ট। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার কথা স্মরণ করিয়ে চিনপিং বলেন, ‘সেনারা যেন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় না পায়।’

এ দিন বৈঠকে কোনো দেশের নাম উল্লেখ করেননি চিনপিং। তবে দিনকয়েক আগে তাইওয়ানের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নির্দিষ্ট করতে ‘এশিয়া রিঅ্যাশিউরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট’কে আইনে পরিণত করতে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে গত বুধবার তাইওয়ানের সঙ্গে চীনের পুনর্মিলন নিয়ে এবং দ্বীপরাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জন্য চীন তার সামরিক শক্তিকে কাজে লাগাবে বলে মন্তব্য করেছিলেন চিনপিং। স্বশাসিত তাইওয়ান নিজেদের স্বাধীন অঞ্চল বলে মনে করলেও বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলেই মনে করে।

শুক্রবারের বৈঠকে চিনপিং সেনাবাহিনীকে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে কৌশল পর্যালোচনা এবং যুদ্ধের প্রস্তুতি ও তা চালিয়ে নেওয়ার দায়িত্ব নিতে বলেছেন। সিনহুয়া চিনপিংকে উদ্ধৃত করে বলে, ‘বিশ্ব আজ এমনই এক বড় পরিবর্তনের মুখোমুখি, গত এক শতাব্দীতেও যা দেখা যায়নি। সমৃদ্ধির জন্য চীন কৌশলগত সুযোগের একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই আছে।’

শি জরুরি অবস্থায় সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা অর্জন, যৌথ অভিযানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও নতুন ধরনের বাহিনীর বিকাশের ওপরও জোর দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD