শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের ইঙ্গিত পাক রাষ্ট্রদূতের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

জার্মানবাংলা২৪ ডেস্ক: কাশ্মীর পরিস্থিতির অবনতি হতে পারে বললেন আমেরিকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান।পরিস্থিতির অবনতি হলে তার দেশ আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করবে।

পাকিস্তান যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। দু পক্ষের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের এডিটোরোরিয়াল বোর্ডকে গতকাল (সোমবার) দেয়া সাক্ষাৎকারে মাজিদ খান জোর দিয়ে বলেন, কাশ্মীর ও আফগানিস্তান আলাদা দুটি ইস্যু, তিনি এ দুটোকে এক করতে চান না। তার দেশ আমেরিকা ও তালেবানের আলোচনার সফলতাও কামনা করা সত্ত্বেও পাক রাষ্ট্রদূত বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতীয় দমন-পীড়ন খুব খারাপ সময়ে শুরু হয়েছে।

তিনি বলেন, “আমরা পশ্চিম সীমান্তে বিপুল সেনা মোতায়েন করে রেখেছি। তবে কাশ্মীর পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে আমরা পূর্ব সীমান্তে সেনা পুনঃমোতায়েন করব।” তিনি জোর দিয়ে বলেন, ইসলামাবাদ এই মুহূর্তে পূর্ব সীমান্ত ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করছে না।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে খুব সামান্যই যোগাযোগ আছে। এ সম্পর্কে পাক রাষ্ট্রদূত বলেন, “আমি সন্দেহ করছি যে, পরিস্থিতির অবনতি ঘটবে।” তবে কী ধরনের অবনতি হবে তিনি তা বলতে অস্বীকার করেন। মাজিদ খান বলেন, “আমরা দুটি বড় দেশ; পরমাণু শক্তিধর বিশাল সামরিক বাহিনী রয়েছে এবং সংঘাতের ইতিহাস রয়েছে। এ নিয়ে খালি খালি চিন্তা করে লাভ নেই; পরিস্থিতি খারাপ করলে নিশ্চয় তা আরো খারাপ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD