শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১ ফিলিস্তিন-ইসরায়েলের স্থায়ী শান্তির একমাত্র নির্ভরযোগ্য পথ দ্বি-রাষ্ট্র সমাধান: গুতেরেস বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়শোয়াল জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে ৫ সাংবাদিক নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকার নিউজরুমে গুলির ঘটনা ঘটেছে। এতে ওই পত্রিকাটির পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলের দিকে রাজধানীর অ্যানি আরুন্ডেল এলাকায় এ ঘটনা ঘটে। অ্যানি আরুন্ডেল পুলিশ, গোয়েন্দা সংস্থা এফবিআই ও এটিএফও এ হামলার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, অ্যানাপোলিসের ৮৮৮ বেস্টগেট রোডে পত্রিকাটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভবনটি ঘেরাও করে রাখা হয়েছে।

পত্রিকাটির ক্রাইম রিপোর্টার ফিল ডেভিস টুইট করে জানিয়েছেন, বেশ কিছু লোকজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে কেউ হয়তো মারা গেছেন। এর চেয়ে ভয়ংকর আর কী হতে পারে যে, অফিসের ডেস্কের নিচে লুকিয়ে আপনি সন্ত্রাসীদের গুলি রিলোডের শব্দ শুনতে পাচ্ছেন।

এ ঘটনায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD