শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ১৬, ভয়াবহ বন্যার শঙ্কা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ভয়াবহ ঝড়ে যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর বন্যার সতর্কতা জারি করেছে।

রোববার (৬ এপ্রিল) টেনেসি উপত্যকা ও লোয়ার মিসিসিপি উপত্যকার কিছু অংশে ‘মারাত্মক বজ্র ঝড়সহ’ মাঝারি থেকে তীব্র টর্নেডো তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর আগে শনিবার দেশটির মধ্য-পূর্বাঞ্চলে ঝড় শুরু হয়।

সাম্প্রতিক দিনগুলোয় অঞ্চলটিতে বেশ কয়েকটি টর্নেডো হয়েছে। আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের ফলে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে টেনেসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ারের মতে, কেনটাকিতে বন্যায় এক শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছে। শিশুটি বন্যার পানির তোড়ে ভেসে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিতে বেশ কয়েকটি রাজ্যে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে গাড়ি উল্টে যেতে দেখা গেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, রোববার মধ্য-পূর্ব অঞ্চলের কিছু অংশে মারাত্মক ও ব্যাপক আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় জীবন ও সম্পত্তির চরম ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ও কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে মিসৌরিতে দু’জন ও ইন্ডিয়ানাতে একজনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, চলমান তীব্র আবহাওয়ায় আরকানসাসের লিটল রকের একটি বাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে।

কেন্টাকির গভর্নর বেশিয়ার শনিবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বাসিন্দাদের ভ্রমণ এড়িয়ে চলতে ও পানির ভেতর দিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন।

ট্র্যাকিং ওয়েবসাইটে জানানো হয়েছে, রোববার ভোর পর্যন্ত আরকানসাস ও টেনেসিতে লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD