শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের পদত্যাগের ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে ২০ ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগের ঘোষণা দিয়েছেন ।

সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার একদিনের মাথায় ম্যাটিস পদত্যাগের কথা জানালেন।

তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ম্যাটিস আগামী ফেব্রুয়ারিতে সম্মানের সঙ্গে অবসরে যাবেন। খবর- বিবিসির।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, ম্যাটিস যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তার বিনিময়ে ‘ভাগ আদায়ের’ ব্যাপারে আমাকে সহায়তা করেছেন। তবে নতুন করে কোনো প্রতিরক্ষামন্ত্রীর নাম এখনো ঘোষণা করেননি ট্রাম্প।

জিম ম্যাটিস তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ‘আমার মনে হয়, সরে যাওয়ার জন্য এটাই আমার সবচেয়ে ভালো সময়। একজন প্রতিরক্ষা সচিব রাখার অধিকার আপনার আছে, যার সঙ্গে আপনার মতামত মিলবে।’

ম্যাটিসের পদত্যাগের খবরে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য ও দেশের সেবায় তাঁর অবদানের জন্য আমাদের গর্ব করা উচিত।’

লিন্ডসে আরো বলেন, ‘ম্যাটিস কয়েক দশক ধরে ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন এবং এ বিষয়ে ট্রাম্পকে নানা রকম সামরিক পরামর্শও দিয়েছিলেন।’

রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের বিশৃঙ্খলার মধ্যেও স্থির বুদ্ধিমত্তার দ্বীপ ছিলেন ম্যাটিস।’

২০১৭ সালের ২০ জানুয়ারি আমেরিকার ২৬তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান জিম ম্যাটিস। ওয়াশিংটনের রিচল্যান্ডের অধিবাসী ম্যাটিস ১৮ বছর বয়সেই মার্কিন নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক পাসের পর তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হন।

চার দশকের সৈনিক জীবনে জিম ম্যাটিস ইরাক, আফগানিস্তান ছাড়াও বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD