যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী থেরেসা নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জেরেমি হান্টকে নিয়োগ দিয়েছেন। সোমবার বরিস জনসনের পদত্যাগের পরপরই তিনি এ নিয়োগ দিলেন। দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল।
নিয়োগ পাওয়ার পর এক টুইট বার্তায় বলেন, ‘দেশের ইতিহাসের ক্রান্তিকালে এ পদে নিয়োগ পাওয়া অবশ্যই প্রচুর সম্মানের। ব্রেক্সিট ইস্যুতে দারুণ একটি মুহূর্ত পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী।’
গত মাসে তিনি ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে এয়ারবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘যেখানে থেরেসা মে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে সুন্দরভাবে বের হয়ে আসার জন্য, সেখানে এয়ারবাসের মত একটি প্রতিষ্ঠান ব্রিটেন থেকে চলে যাওয়ার কথা বলছে, যার মধ্য দিয়ে প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান হারাবে।’
এদিকে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিসের পদত্যাগের কয়েক ঘণ্টা পর সোমবার পদত্যাগ করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এদিকে পদত্যাগের ফলে থেরেসা মে’র সরকার বেশ বড় একটি সংকটের মুখে পড়তে যাচ্ছিলেন বলে আশঙ্কা করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে অবশ্য দুই মন্ত্রীর পদত্যাদের পরই ঘোষণা দেন ১০ নং ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে এতদিন ধরে সরকারকে সেবা দেয়ার জন্য তাকে ধন্যবাদ জানায় এবং অতি শীঘ্রই নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেয়। এরপরই নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগে অনেকটাই আশাবাদী থেরেসা মে’র সমর্থকরা।