যাপিত জীবন
——————
নওরীন সাবা
অন্ধকারের আলো আঁধারের খেলাকে
বুকে জড়িয়ে ধরে আছি,বেশ আছি।
একটুখানি সবুজ পাতার স্বপ্ন
না হয় স্বপ্নই থেকে গেলো!
একটুখানি আলো-উত্তাপের প্রত্যাশা-
না হয় রূদ্র কক্ষেই গুমড়ে মরলো
তাতে কার কী যায় আসে!
জীবনতো ছিদ্র পথেও
গড়িয়ে চলে;
পাশান দেওয়ালে সে তো মাথা ঠুকরে মরে না
পাতাল ফুঁড়ে যেমন করে নির্যাস হয় নরম ঝর্ণা।
ঠিক যেমন করে কোন পথিক তার রাস্তা খুঁজে নেয়।
এক পশলা বৃস্টি যেমন করে তপ্ত রোদকে
ক্ষণিকের ত’রে কিছুটা স্বস্তি দেয়-
চলে যায় তার দিন,রয়ে যায় তার রেশ॥