শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যশোর সদরের হৈবতপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কৃষক বাঁচলে, দেশ বাঁচবে – কৃষকরাই দেশের মুলশক্তি। তারাই উৎপাদনের মুল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তাদের পরিশ্রমের ফসল দেশের ১৮ কোটি মানুষ ভোগ করছে। তাই আগামীর বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ।

তাই বিএনপি আগামীতে জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের বাজেটকে কৃষি বান্ধব বাজেটে পরিনত করা হবে। বিনামুল্যে কৃষকদের মধ্যে সকল কৃষি উপকরন বিতরণ করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচী চালু করার মাধ্যমে কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করবে বিএনপি। গতকাল বিকেলে যশোর সদর উপজেলার ১ নং হৈবতপুর ইউনিয়নের হৈবতপুর মাঠে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক টি এস আয়ুব,জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খান,গোলাম রেজা দুলু,আনজারুল হক খোকন, কৃষক দলের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সিরাজুল ইসলাম,আজম আলী, যুবদল নেকা আসাদুজ্জামান শাহীন,আতাউর রহমান কচি, মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

বক্তারা আগামীতে কৃষক, দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে উপস্থিত সকলকে সাধ্যমতো ভূমিকা পালনের আহবান জানান এবং সুখে দুঃখে সকলে মিলে মিশে থাকার আহবান জানান। একই সাথে মানুষের ভোট ও ভাতের অধিকার যতোদিন নিশ্চিত না হবে ততো দিন বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সক্রিয় থাকার আহবান জানান।

যশোর সদর উপজেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিক এই কৃষক সমাবেশে কয়েক হাজার কৃষক বিভিন্ন প্রকার কৃষি সরঞ্জাম নিয়ে উপস্থিত হন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD