শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

যশোরে যুবককে গুলি করে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

যশোরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই যুবকের নাম সাদী আহমেদ (৩২)। সোমবার রাত পৌনে ১২টার দিকে শহরের রেলগেট পঙ্গু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।

নিহত সাদী রেলগেট তেঁতুলতলা এলাকার শওকত হোসেনের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ সজ্জা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতি চলাকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাকিরুল ইসলাম বলেন, সাদী বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনরা ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, রেলরোডে সাদি নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD