শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোরে পথসভায় জামায়াতের আমির

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ২৪ এর স্বাধীনতা যুদ্ধে যারা তাদের মূল্যবান জীবনবাজি রেখে গণঅভ্যূত্থান এবং বিপ্লবে অংশ নিয়েছেন, প্রাণ দিয়েছেন- আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের সন্তানেরা একটি বৈষম্যহীন সমাজের জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরাও সেই বৈষম্যহীন দেশ গড়ে তুলতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই; যেখানে মানুষের মধ্যে জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ তার সকল বৈধ অধিকার ভোগ করবে।

শ্রমিক তার অধিকার ভোগ করবে। কৃষক তার অধিকার পাবে। সে তার ফসলের ন্যায্য মূল্য পাবে। আবার অফিস আদালত কোর্ট- কাছারিতে যারা কাজ করেন; তারা জনগণের আমানতের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন।
তিনি বলেন, ২০২৪ সালের এই যুদ্ধে নির্দিষ্ট কোনও দল, কোনও ধর্ম এবং কোনও লিঙ্গের মানুষেরা যুদ্ধ করেনি। কোলের শিশুরাও শহীদ হয়েছে। বৃদ্ধরা শাহাদাত বরণ করেছেন। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখাতে হবে। কেউ যেন এই ঐক্য নষ্ট না করতে পারে। এজন্য আপমর ছাত্র-জনতাকে এবং সমস্ত বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা আমাদের ওপর ফ্যাসিবাদের ডালপালা বিস্তার করেছিলেন, এক নাগাড়ে সাড়ে ১৫ বছর যারা তান্ডব চালিয়েছিলেন,যারা খুন গুম চালিয়েছিলেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন, আমরা তাদের ক্ষমা করবো না। তাদের প্রত্যেকের বিচার করা হবে।
জামায়াতের আমির বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম দল। এই দলের শীর্ষ নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। কোরআনোর পাখি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, জননেতা গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, আবদুল কাদের মোল্লা, কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের বৈধ অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের দলকে শেষপর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। যারা এই বাংলার জমি থেকে ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল, রাব্বুল আলামিন আজ তাদের নিষিদ্ধ করে দিয়েছে।
আমরা আমাদের কর্মীদের বলেছি, আপনারা উল্লাস করবেন না, কারও ওপর হাত তুলবেন না। তারা আমাদের কথা রেখেছে। আমাদের সহকর্মীদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। আমাদের অন্তরে অনেক কষ্ট।
তিনি বলেন, যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন-সংগ্রামের এলাকা। সুদীর্ঘ সংগ্রামের এলাকা। এই এলাকা থেকে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে ৯ম ডিভিশনের সেক্টরের কামান্ডার মেজর এমএ জলিল সঙ্গীদের নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম আন্দোলন গড়ে তুলেছিলেন। তাই এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি।

 

চাঁচড়া পথসভা শেষ করে তিনি দ্বিতীয় পথসভা করেন যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার এলাকায়। সবশেষ তিনি শার্শা উপজেলা নাভারণ মোড়ে পথসভায় বক্তব্য রাখেন।

 

সভা শেষে তিনি রওয়ানা দেন সাতক্ষীরার উদ্দেশ্যে।
জামায়াতের আমির সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানের একটি ফ্লাইটে যশোরে আসেন। যশোর বিমানবন্দরে দলের জেলা আমির অধ্যাপক গোলম রসুলের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD