শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যশোরে জলাবদ্ধ ভবদহে বিএনপির লংমার্চ ও গণসমাবেশ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

যশোর-খুলনার ৫ উপজেলার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধাণের দাবিতে ভবদহ স্লুইসগেট অভিমুখে লংমার্চ ও গণসমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি। জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
রবিবার দুপুর থেকে অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ভবদহ স্লুইস গেটের দিকে বাসে, ট্রাকে, নসিমন, করিমনে এবং পায়ে হেঁটে লংমার্চে অংশ নেন। বিকেলে গণসমাবেশস্থল ভবদহ কলেজ সংলগ্ন মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যাকে পুঁজি করে বিগত আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে। সমস্যার কোন সমাধান হয়নি। বরং সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে। অমিত বলেন, আগামি দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবদহ জলাবদ্ধতা সমস্যা সম্পর্কে অবহিত। তিনি সুযোগ পেলে ভবদহ এলাকার সমস্যা সরেজমিনে পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সাথে আগামিতে সরকার গঠন করতে পারলে স্থানীয়দের সাথে নিয়ে ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে গণসমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD