শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

যশোরের বড় বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

আরিফুজ্জামান আরিফ, যশোর প্রতিনিধি: যশোর শহরের বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারের বন্ধ দোকান থেকে হঠাৎ আগুনে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, শনিবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া দশটার দিকে শহরের প্রাণকেন্দ্রে বড়বাজারের আলুপট্টি ও জড়িপট্টির কসমেটিকসের দোকানে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে প্রায় পাঁচটি দোকানের কসমেটিকস পুড়ে ছাই হয়ে যায়। সাথে সাথে খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসেন। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারের বাবু, মিম, রুহুল আমিন, কালুয়া ও গনি মিয়ার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু বলেন, কোথায় থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে যশোর ফায়ার স্টেশনের ৪টি ইঞ্জিন কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

একটি দোকানের মালিক তন্ময় জানান, ‘তার দোকানে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব পুড়ে শেষ হয়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না।’

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এই কসমেটিক্স’র এর দোকানগুলোতে প্রায় কোটি টাকার মালামাল ছিল। এসব মালামাল সবই পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির চিত্র কেউ তুলে ধরতে পারেননি।

এদিকে, বড় বাজারে আগুনের খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান যশোরের জেলা প্রশাসক আব্দুল আউয়াল। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD