শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে স্বর্ণসহ একজনকে আটক

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিজিবির অভিযানে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন যশোর-বেনাপোল প্রধান সড়কে বেনাপোল কাঁচাবাজার এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন একজন ব্যক্তির দেহ তল্লাশি করে ২.৩৫০ কেজি ওজনের ০৫টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়েছে।

অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ০৭৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাঁচাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যাইতে দেখে তাকে চ্যালেঞ্জ করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০৫টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২.৩৫০ কেজি এবং আনুমানিক সিজারমূল্য ২,৩৮,০৫,৫০০/-(দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা।

আটককৃত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ কদম আলী (৩৫)। তার বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারীতে জমা করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD