এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে স্মরণ (২০) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যমুনা নদীর ক্রসবার বাঁধ-৩ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্মরণ সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে। সে সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএইসসি পরীক্ষার্থী।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আব্দুল হামিম জানান, বৃহস্পতিবার বিকালে এইচএসসি পরীক্ষার্থী চার বন্ধু সাকিব, শান্ত, স্মরণ ও ইমন যমুনা নদীর ৩ নং ক্রসবার বাঁধের মাথায় গোসল করতে যান। এ সময় নদীতে তারা সাতার কাঁটছিলেন। এক পর্যায় স্মরণ যমুনার প্রবল স্রোতে ডুবে যান। বাকী বন্ধুরা দ্রুত তীরে উঠে আসেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার চেষ্টা খোজ মেলেনি।পরে রাজশাহীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। ইতিমধ্যে তারা রওনা হয়েছেন। আগামীকাল সকাল থেকে উদ্ধার অভিযান আবারও শুরু করা হবে তিনি জানান