শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে চাই:ট্রাম্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ আগস্ট, ২০১৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জার্মান-বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে চান। তিনি আরও জোর দিয়ে বলেন, এই ‘উন্মাদ যুদ্ধে’ মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া কখনোই উচিত ছিল না।

সি-স্প্যান টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজ চালিয়ে যাবো। আমরা সেনা প্রত্যাহার করতে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আফগানিস্তান থেকে বেরিয়ে যেতে চাই। আমি এই উন্মত্ত যুদ্ধগুলো থেকে বেরিয়ে আসতে চাই যাতে জড়ানো আমাদের কখনোই উচিত ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের মিত্ররাও এখনই তালেবানের সাথে একটি চুক্তি করতে কাজ করছেন। আমি আশা করছি যে এই চুক্তিটি এমন একটি সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে যা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের অনুমতি দেবে।

বৃহস্পতিবার তালেবানের এক মুখপাত্র সুহেল শাহীন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তালেবান গত আট মাস ধরে যে চুক্তি নিয়ে আলোচনা করছে তা চূড়ান্ত করার কাছাকাছি চলে এসেছে। তিনি আশা প্রকাশ করেন যে এই চুক্তিটি আফগানিস্তানে বিদেশী সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটাবে। তবে তিনি খুব দ্রুত সময়ে যুদ্ধবিরতির কথা অস্বীকার করেছেন।

দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় থেকে টেলিফোনে তালেবানের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কাছাকাছি চলে আসছি। আলোচকরা চুক্তির ক্ষেত্রে সব বড় ইস্যুর ব্যাপারে কাছাকাছি আসতে পেরেছে।’

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছে যে বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে টেলিফোন করেছেন এবং দুই নেতা একমত হয়েছেন যে ‘সমঝোতার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা ত্বরান্বিত করার এখন সময় এসেছে’।

পম্পেও ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে সঙ্ঘাতের ক্ষেত্রগুলো সম্পূর্ণরূপে কমিয়ে ফেলার বিষয়ে গুরুত্বারোপ করেছেন এবং সেপ্টেম্বরের মধ্যে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সত্যিকারের অগ্রগতি প্রত্যাশা করেছেন। চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে অন্ত-আফগান শান্তি আলোচনা, যাতে আফগান সরকারও অংশ নেবে এবং পরবর্তী পদক্ষেপটি হবে আফগানিস্তান থেকে মার্কিন ও মিত্রবাহিনীকে প্রত্যাহারের সূচনা। এই সপ্তাহের শুরুতে ওয়াশিংটনের ইকোনমিক ক্লাবের পম্পেও মন্তব্য করেছিলেন যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আফগানিস্তানের বিষয়টি সমাধান করতে চান ট্রাম্প।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD