শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

মৌলভীবাজার কুলাউড়ায় কাবাডির ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এম এম শাহীন

সেলিম আহমেদ বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলিব স্মৃতি টিভি এন্ড টিভি কাবাডি খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় ইউনিয়নের বিজয়াবাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তরুণ সমাজ কল্যাণ সংস্থা গিয়াসনগর আয়োজিত জাতীয় এ খেলাটি হাজার হাজার ক্রীড়া প্রেমিরা উপভোগ করেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইকবাল হোসেন আলোর সভাপতিত্বে আলোচনা ও ফয়সল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, সাবেক এমপি এম এম শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রউফ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাবেক ফুটবলার উপজেলা ক্রিড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী কাবুল পাল প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ গনি। তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকার ১৪ টি দল জাতীয় এ খেলায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় আকাশ-তারা যুবসংঘ এবং ফোর ইন ফোর গিয়াসনগর একে অপরের মুখোমুখি হয়। শুরুতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলেও শেষ পর্যায়ে এসে অনেকটা ঝিমিয়ে পড়ে আকাশ-তারা যুব সংঘ টিম। তাই ১২পয়েন্টের ব্যবধানে তারা পরাজিত বরন করে ফোর ইন ফোর গিয়াসনগরের কাছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ফোর ইন ফোর এর সিদ্দিক আলী (টাইগার)। যাকে খেলার মাঠে টাইগার হিসাবে সম্বোধন করেন উপস্থিত হাজারো দর্শক। পরিশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগন বিজয়ী ও বিজিত দলের হাতে রানার্স ও চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন। তরুণ সমাজ কল্যাণ সংস্থার দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক এম এম শাহীন তাৎক্ষনিক জার্সি ক্রয়ের লক্ষে ওই সংস্থাকে অনুদান প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD