শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: নলছিটি থেকে সেই গৃহকর্মী গ্রেপ্তার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় চার দিন আগে বাড়িতে কাজ নেওয়া গৃহকর্মীকে বরিশালের নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালেই বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে শিক্ষক আ জ ম আজিজুল ইসলামের স্ত্রী লায়লা আফরোজ (৪৮) এবং তাদের নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে নাফিসা লাওয়া‌ল বিনতে আজিজ (১৫) নিহত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় পরিবারের কর্তা কর্মস্থলে ছিলেন।

ঘটনার পর থেকেই নতুন গৃহকর্মী ‘আয়েশা’কে সংঘটিত হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। তদন্তে দেখা যায়— ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে সে বাসায় প্রবেশ করে এবং কিছুক্ষণ পরে নিহত মেয়ের স্কুলড্রেস পরে ব্যাগসহ বাসা থেকে বের হয়ে যায়। ওই সময়ের সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ধরন দেখে তারা ধারণা করছিল যে ঘটনার পেছনে বিশেষ ধরনের পরিকল্পনা বা প্রবল ব্যক্তিগত ক্ষোভ কাজ করেছিল। ঘটনার তদন্তে একাধিক সংস্থা যৌথভাবে কাজ করছে।

গ্রেপ্তারকৃত গৃহকর্মীকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। ঘটনার উদ্দেশ্য ও পটভূমি উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD