শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মোদি কে শেখ হাসিনার অভিনন্দন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০১৯
মোদিকে শেখ হাসিনার ফোন, জানালেন অভিনন্দন

জার্মান-বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৫ টা ৩০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন এবং সে দেশের ১৭তম লোকসভা নির্বাচনে তাঁর দলের বিপুল বিজয়ে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘মান্যবর আপনার সুবিধামতো সময়ে বাংলাদেশে আপনাকে অভ্যর্থনা জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

শেখ হাসিনা ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, ‘আপনার গতিশীল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিপুলভাবে জয়লাভ করায় বাংলাদেশের সরকার, জনগণ, আমার দল এবং ব্যক্তিগতভাবে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

পাচঁ মিনিটের এই টেলিফোন সংলাপে প্রধানমন্ত্রী এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ‘এই বিজয়ে আপনার প্রতি ভারতের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’ শেখ হাসিনা বলেন, ‘দক্ষিণ এশিয়ার জনগণ আপনার এই বিজয়ে খুশি হবে এবং অঞ্চলের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বহুমুখী সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এটি হয়েছে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে ।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমর্থন প্রদানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ইতিমধ্যেই একটি সুপ্রতিবেশী রাষ্ট্রের মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও উচ্চতর এক নতুন মাত্রায় নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ভারতের জনগণের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, অব্যাহত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সাধারণ নির্বাচনে তাঁর দলের বিপুল বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD