শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মেলান্দহ ছড়িয়ে পড়েছে ব্লাস্ট রোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • রকিব হাসান (নয়ন) জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান ক্ষেতে ছত্রাক জনিত ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবারগুলো।
উপজেলায় চলতি মৌসুমে ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। অন্য জাতের ধান ভাল হলেও ব্রি-২৮ জাতের ধান ক্ষেতে গত বছরের মতো এবারও ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এ রোগ দেখা দেওয়ায় কৃষকদের মাঝে আশানুরুপ ফলন না হওয়ার আতংক দেখা দিয়েছে।
ঘোষের ইউনিয়নের ছবিলাপুর গ্রামের আলম শেখ জানান, ৬ বিঘা জমিতে ২৮ জাতের ধান চাষ করেছি। অনেক শীলা বৃষ্টি হওয়ার পরেও ফলন ভালই হবে মনে করেছিলাম। কিন্তু গত কয়েকদিন আগে ক্ষেতে এসে দেখি, ধানের শীষ মরে যাচ্ছে। আজ দেখছি ধানের শীষ চিটা হয়ে গেছে। তাতে ফলন তো হবেই না বরং আবাদ করে ক্ষতির সম্মুখীন হচ্ছি। এতে সারা বছর আমাদের পরিবার নিয়ে অনেক কষ্ট

করতে হবে।
একই গ্রামের হেলাল উদ্দিন জানায় , ব্রি-২৮ ও ২৯ ধান প্রায় ৫ একর জমিতে চাষ করেছি। অন্য ধান কিছুটা ভাল থাকলেও ২৮ জাতের ধান মরে যাচ্ছে ও চিটা হচ্ছে। ক্ষেতে নতুন এই রোগটি প্রথমে দু-একটি শীষে দেখা যায় পরে কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে সমস্ত ধান ক্ষেতে। তবে আমি কীটনাশক স্প্রে দিয়েছি কোন কাজ হয় নাই। তবে আমাদের কৃষি অধিদপ্তর একটু খোজ খবর নিলে হয়ত এমন হতো না

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD