শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

মেক্সিকো সীমান্তে অভিবাসীদের গুলি করার হুমকি দিলেন ট্রাম্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক হাজার অভিবাসী মেক্সিকো সীমান্তে এসে জড়ো হয়েছে। এসব অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র সীমান্তে সেনা মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘এসব অভিবাসী সীমান্তে মেক্সিকো পুলিশের প্রতি ভয়ঙ্কর ও সহিংসভাবে পাথর ছুড়েছে। আমরা এটা আর সামনে এগুতে দিতে পারি না। তারা আমাদের সেনাদের প্রতি পাথর ছুড়লে আমাদের সেনারাও পাল্টা জবাব দেবে।’

ট্রাম্প বলেন, আমি তাদের (সেনাদের) বলেছি এটাকে (পাথর) রাইফেল বিবেচনা কর। তারা যখন মেক্সিকোর সেনা ও পুলিশের মতো পাথর ছুড়বে একে তখন রাইফেল হিসেবে বিবেচনা করবে।

ট্রাম্প জানান, এখন থেকে সীমান্তে প্রবেশ করে লোকদের রাজনৈতিক আশ্রয় দাবি করার নীতি থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। যারা আশ্রয় চাইবে তাদেরকে প্রথমে সীমান্তের চেকপোস্টে এসে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দিয়ে এ দাবি করতে হবে।

তিনি আরো জানান, যারা সীমান্তে অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে আটকের পর দেশে ফেরত পাঠানো বা তাদের আবেদন মঞ্জুর হওয়ার আগ পর্যন্ত আশ্রয় শিবির অথবা অন্যকোনো স্থানে রাখা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD