শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

মুন্সী মেহেরুল্লাহ যুগের দাবি পূরণ করতে এসেছিলেন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বাংলায় মুসলিম জাগরণের অগ্রপথিক মুন্সী মেহেরুল্লাহর ১৬৩তম জন্মদিন উপলক্ষে যশোরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুন্সী মেহেরুল্লাহ ছিলেন যুগের সৃষ্টি। যুগের দাবি পূরণ করতে তিনি এসেছিলেন এবং তা করেছিলেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও জনগণের বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাঁর মতো মানুষের আজ খুবই প্রয়োজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বাংলার মুসলিম জাগরণে মুন্সী মেহেরুল্লাহ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে। প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, মুন্সী মেহেরুল্লাহ’র প্রপৌত্র অবসরপ্রাপ্ত কর্নেল মেহের মহব্বত হোসেন, জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার মজলিসে সুরা সদস্য বিশিষ্ট আইনজীবী গাজী এনামুল হক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শামসুল হক, সিনিয়র সাংবাদিক হারুন জামিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও যশোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর।
বক্তারা বলেন, ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে রাজনৈতিক বিপর্যয়ের পর রাষ্ট্রীয় সহায়তায় খ্রিস্টান মিশনগুলো ইসলাম ও সনাতন ধর্মের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। দারিদ্রের সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে হিন্দু-মুসলিমদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করার চেষ্টা করে। এমন সময়ে সনাতনীদের পক্ষে সোচ্চার ভুমিকা রাখেন রাজা রামমোহন রায়। অন্যদিকে ইসলাম ও মুসলিমদের পক্ষে সোচ্চার হন মুন্সী মেহেরুল্লাহ। বক্তারা বলেন, মাত্র ৪৬ বছর বয়সে মারা যাওয়া মুন্সী মেহেরুল্লাহ ছিলেন সত্যানুসন্ধানী ও তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর পন্ডিত। যুগের দাবি পূরণে তিনি সাহিত্যিক হয়েছেন, ইসলাম ধর্ম প্রচার করেছেন, ছিলেন অসাধারণ যুক্তিবাদী বক্তা। খ্রিস্টানদের অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে বাংলা, বিহার, উড়িষ্যা ও আসামের অলিতে গলিতে ছুটে গেছে বক্তব্য দিতে। বক্তারা বলেন, চরম উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় শাসকরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছে। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় তাই মুন্সী মেহেরুল্লাহর মতো মানুষ আজ খুব দরকার। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আরও বেশি চর্চা করা প্রয়োজন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD