একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: তানোরের মুন্ডমালা পৌরসভার মেয়রের বিরুদ্ধে গত বছর গুলোতে অসহায়, দুস্থ মানুষদের ভিজিএফের চাউল কম দেয়ার কথা বলে অভিযোগ করেছেন ১ নম্বর ওয়ার্ডের জোসনা বেগম (কার্ড নম্বর ২১৭) এবং অারেক জন শাহ অালম। তারা সকলে এর অাগে দশ কেজি চাউলের পরিবর্তে ৮ কেজি করে দেয়া হয়েছে বলে মৌখিক ভাবে ভুক্তভোগীরা (এমপির) কাছে এ ধরনের অভিযোগ করেছে। ভুক্তভুগিদের কাছে সংবাদ কর্মীরা জানতে চাইলে তারা বলেন, শেখ হাসিনার সরকার দশ কেজি হতে বৃদ্ধি করে ২০ কেজি ভিজিএফের চাল দিচ্ছে। কিন্তুু এখন থেকে এক ছটাক চাল কম দিলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবে বলে এমপি ফারুকের কাছে এসব কথা বলেন। এমপি ফারুক চৌধুরী তাদের কথা গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দায়িত্ব প্রাপ্ত ট্যাক অফিসারকে ফাটাকেষ্ট ভুমিকাই উপদেশ মুলক কথা বলেন।
এদিকে একই দিন পাঁচন্দর ও বাঁধাইড় এ দুটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরনের অনুষ্ঠান হয়েছে ১২ অাগস্ট রবিবার সকালে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ প্রাংঙ্গনে দু হাজার ১শত জন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপলক্ষে ভিজিএফের চাউল বিতরন ও শুভ উদ্বোধন করা হয়েছে। এছাড়া বাঁধাইড় ইউনিয়নে দুপুরে পরিষদের সামনে এক হাজার চার শত ৫০ জন দুস্থ পরিবারের মাঝে ২০কেজি চাউল (এমপি) ফারুক চৌধুরী তিনি নিজ হাতে ভুক্তভুগিদের হাতে তুলে দিয়েছেন।
তাছাড়া তিনি পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, (রাজশাহী ১) তানোর গোদাগাড়ী অাসনের (এমপি) প্রধানমন্ত্রীর এক অাস্থাভাজন সংগ্রামী জেলা সভাপতি, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী বক্তব্যে বলেন, বাংলাদেশ রোল মডেল হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? তিনি বলেন, পাঁচন্দর ইউনিয়নে বিভিন্ন ভাতা ভোগীদের মাঝে বছরে তিন কোটি টাকা করে ভাতা ভোগিদের অনুদান দিয়ে যাচ্ছে শেখ হাসিনার অাওয়ামী সরকার।
তিনি বলেন, গত ২০০৬ সালে এ অঞ্চলে কোন উন্নয়ন ছিলো না? কিন্তুু বর্তমানে সব ধরনের উন্নয়ন হচ্ছে। ফারুক চৌধুরী সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সব কিছু ভেদা ভেদ ভুলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল গঠন ২১ ভিশন বাস্তবায়নের জন্য নিজ নিজ অবস্থান থেকে সকল দেশ প্রেমিকদের সার্বিক সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অাবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
তাহলে তানোর গোদাগাড়ীতে এক ইঞ্চি কোথাও কাঁচা রাস্তা থাকবেনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া এবং নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন এমপি ফারুক চৌধুরী।
অপরদিকে চাউল বিতরন অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তানোর উপজেলা অা,লীগের সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম। উপজেলা যুবলীগের সভাপতি, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না, শফিকুল সরকারও উপস্থিত ছিলেন।
এছাড়া পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল মতিন।,বাঁধাইড় ইউপি, অা,লীগের সভাপতি, অাবুল কালাম অাজাদ, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাতাউর রহমান তিনি এমপি ফারুক চৌধুরীর পক্ষে অাগামীতে নৌকার জন্য ভোট চেয়েছেন।
অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন,ছাত্রলীগ, যুবলীগ, এবং অা,লীগের নেতা কর্মীরা ভিজিএফ চাউল বিতরন অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।