শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ঘরোয়া ডট কম

আবু সাইদ,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শনিবার রৌমারী মুক্তিযোদ্ধা চত্বরে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন এম.পি।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ঘরোয়া ডট কম বনাম আয়াত ফ্যাশন রাজিবপুর। প্রথম দুই গেম জিতে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ঘরোয়া ডট কম। পরে চ্যাম্পিয়ন এবং রার্নাসআপ টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রতিমন্ত্রী মোঃজাকির হোসেন এম.পি। এই সময় আরো উপস্থিত ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার,বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম,বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান,রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জীবন,সহকারি পুলিশ সুপার এ এইচ এম মাহফুজুর রহমান(রৌমারী পুলিশ সার্কেল),রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু,রৌমারী ৪নং সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু সহ প্রমূখ।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি মুজিব বর্ষ ব্যাডমিন্টন টূর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্ । এতে ১৬টি দল ৪টি গ্রুপে অংশগ্রহণ করে। টূর্নামেন্টের সকল খেলা পরিচালনা করেন মনিংসান কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ সোহরাব হোসেন।

উক্ত টুর্নামেন্ট আয়োজন করেন রৌমারী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD