শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের জেল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের জেল দিয়েছে দেশটির আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৩ সেপ্টেম্বর) ইয়াঙ্গনের জেলা জজ আদালত এই রায় ঘোষণা করে। সাংবাদিক ওয়া লোন এবং কিয়ো সোয়ে এ সময় আদালতে উপস্থিত ছিলেন। তারা দু’জনই মিয়ানমারের নাগরিক। দুই সাংবাদিককে মুক্তি দিতে আন্তর্জাতিক আহ্বানের মধ্যেই মিয়ানমারের আদালত এ রায় প্রদান করল।

বিচারক ইয়ে লইন রায়ে বলেন, ‘সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়ো সোয়ে (২৮) গোপন তথ্য সংগ্রহের সময় রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভেঙেছেন। তাদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হল এবং ইতোমধ্যে তারা যে সময়টুকু হাজতবাস করেছেন তাদের সাজা থেকে তা বাদ যাবে।

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন-নিপীড়ন বিষয়ে তথ্য সংগ্রহকালে গত বছর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় মিয়ানমার পুলিশই তাদের ওইসব অফিসিয়াল ডকুমেন্ট সরবরাহ করেছিল বলে জানিয়েছেন ওই দুই সাংবাদিক। গত বছর পুলিশের কাছ থেকে নথি পাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রেফতার হন তারা।

আদালতের রায়ের পর রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘মিয়ানমারের জন্য, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন এবং কিয়ো সোয়ের জন্য এবং বিশ্বের সব সংবাদমাধ্যমের জন্য আজ একটি দুঃখের দিন।’

গত বছর গ্রেপ্তারে পর থেকে ওই দুই সাংবাদিক বলে আসছেন তাদের ফাঁদে ফেলা হয়েছে। নিজেদের নির্দোষ দাবি করে আসা দুই সাংবাদিক মামলার শুনানিকালে আদালতকে বলেছিলেন, গত ১২ ডিসেম্বর ইয়াঙ্গন শহরের উপকণ্ঠে এক রেস্টুরেন্টে রাতের খাবার আয়োজন করে পুলিশ তাদের ডেকে নেয়। এরপর দুই পুলিশ সদস্য তাদের হাতে কিছু কাগজ ধরিয়ে দেন এবং তার পরপরই সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তখন মিয়ানমারের গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এছাড়া রাখাইনে গণমাধ্যমের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে মিয়ানমার সরকার। এ কারণে ওই অঞ্চল থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন।

২০১৬ সালে রয়টার্সে যোগ দেওয়া সাংবাদিক ওয়া লোন রাখাইন রাজ্যে রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন ঘটনার সংবাদ প্রকাশ করেছেন। আর কিয়ো সোয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে রয়টার্সের প্রতিবেদক হিসাবে কাজ করে আসছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়ার আগে ওয়া লোন এবং কিয়ো সোয়ে রাখাইনের সেনা অভিযানকালে একটি গ্রামে ১০ রোহিঙ্গাকে হত্যা করে লাশ পুঁতে ফেলার ঘটনা নিয়ে অনুসন্ধান করছিলেন।

এ বছরের ৯ জুলাই ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশে বলা হয়, পুলিশ তাদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে অভিযোগ এনেছে। সেখানে বলা হয়েছে, তারা জাতীয় নিরাপত্তাকে হমকির মুখে ফেলার উদ্দেশ্যে সামরিক বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে স্পর্শকাতর তথ্য ও নথি সংগ্রহ করেছেন। তাদের কাছে সেনাবাহিনীর গতিবিধির বিস্তারিত তথ্য এবং আর মোবাইলে বিভিন্ন মাত্রার গোপনীয় তথ্য পাওয়া গেছে।

আসামিপক্ষের আইনজীবী গত ২ জুলাই এ মামলা বাতিলের আবেদন জানিয়ে বলেছিলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি। সংবাদ সংগ্রহে বাধা দিতেই ঘটনা সাজিয়ে দুই সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করেছে।

দুই সাংবাদিককে গ্রেপ্তারের পর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন দুই সাংবাদিককে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়। কিন্তু তাতে সাড়া দেয়নি মিয়ানমার সরকার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD