
ইতালির মিলানে মাদারীপুর জেলাবাসীর আয়োজনে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
ইতালির মিলানে মাদারীপুর জেলাবাসীর আয়োজনে ও মাদারীপুর পৌরসভা মডেল এসোসিয়েশন-এর সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এবারও মাদারীপুর জেলাবাসী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালন করলো ১১তম বাংলা বর্ষবরণ অনুষ্ঠান।
সকাল ১১ টায় এক আনন্দ র্যালি মিলানো ভিয়া পাদোভা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ঢাক ঢোল বাজিয়ে ব্যানার-ফেস্টুন হাতে শত শত প্রবাসী বাংলাদেশীদের সাথে অনেক ইতালিয়ানও এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুন কবির জামান ফিতা কেটে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন। হান্নান মাষ্টার-এর সভাপতিত্বে সরোয়ার হোসেন মোল্লা ও খান রাজু যৌথ পরিচালনায় সার্বিক সমন্বয়ে ছিলেন বাবুল শরীফ, মামুন খলিফা ও সজীব কাজী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজ খালাসী, কাজী নেসার উদ্দিন, দিলদার হাসান, খান রিপন, মামুন খান, মনির হোসেন, চান মিয়া, আবু আলম, শাজাহান মাতুব্বার, গিয়াস উদ্দিন ও সোহেল কবিরাজ, এনায়েত হাওলাদার, বাবু খলিফা, কবির হাওলাদার, লিপি সুলতানা, আসমা জাকির ,শফিউদ্দিন ইরফান শিকদার প্রমুখ।
আগামী বছরও এক যুগ উপলক্ষে ব্যাপক আকারে বর্ষবরণ অনুষ্ঠান করা হবে বলে প্রতিশ্রুতি দেন এবারের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজকরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পড়ন্ত বিকেলে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরণ অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা রাত পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন। পরিশেষে খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে মিলানো বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।