শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মিঠামইনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আক্তার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সংর্ঘষে উভয়পক্ষের প্রায় ৫ জন আহত হয়। নিহত আক্তার উদ্দিন একই এলাকার মৃত ফজর আলীর ছেলে।

শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে চরকাটখাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্র জানায়, একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হোসেন মিয়া এবং সাবেক ইউপি সদস্য লফিত মিয়া এ দুই পরিবার গতকাল বৃহস্পতিবার ফুটবল খেলার আয়োজন করে। কিন্তু গতকাল বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এ দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ দুপুরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বল্লমের আঘাতে লফিত মিয়া পক্ষের আক্তার উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় কউভয়পক্ষের প্রায় ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিঠামইন থানার অফিসার ইনর্চাজ আলিমুল হক জানান, ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই পুলিশ । গতকাল ফুটবল খেলাকে কেন্দ্র করে এ দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ দুপুরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বল্লমের আঘাতে লফিত মিয়া পক্ষের আক্তার উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD