শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

“মিউনিসিপ্যাল মেরিট গোল্ড মেডেল – ২০১৯” লাভ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থ’র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জুলাই, ২০১৯

রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:পর্তুগালের বানিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর পর্তুর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন, বাংলাদেশ ‘অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থ’ স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে দক্ষতা ও বিশেষ অবদান রাখার জন্য “মিউনিসিপ্যাল মেরিট গোল্ড মেডেল – ২০১৯” এর জন্য নির্বাচিত হয়।

৯ই জুলাই স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে পর্তুর সিটি মেয়র ডঃ রুই মোরেইরা ও এ্যাসেমবালী প্রেসিডেন্ট মিগেল লেইত এর উপস্থিতিতে “কৃষ্টাল প্যালেসে” এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্বনামধন্য বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সম্মাননা প্রদান করা হয়।

“মিউনিসিপ্যাল মেরিট গোল্ড মেডেল – ২০১৯” লাভ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থ’র

সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থ’র সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন, সাধারন সম্পাদক জনাব কাজল আহমেদ, ইদ্রিস মাতবর, শরিফুজজামান খোকন, রাকিব হোসেন, মনির সোহেল, হাসিবুল হাসান মৃধা, মাফিক হোসেন
গোলাম রাববানী, মোহাম্মদ বাদশা প্রমূখ।

এসময় পর্তু মিউনিসিপ্যালিটির সূযোগ্য মেয়র ডঃ রুই মোরেইরা কে সংগঠনের পক্ষে থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা উল্লেখ করেন বিগত কয়েক বছর ধরে বাংলাদেশীদের দাবিকৃত সকল জনকল্যাণ মূলক দাবিগুলো তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমাধান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অবদান হচ্ছে পর্তু শহরে স্থাপিত স্থায়ী শহীদ মিনার এবং দাবিকৃত মুসলিম কবরস্থান বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান উনার অধীনস্থ কাউন্সিলদেরকে।

তাছাড়া গত ২রা মে পর্তু শহরে অনুষ্ঠিত বিশাল পরিসরে বৈশাখী মেলার আয়োজনের অনুমোদন ও বিভিন্ন সহযোগিতামূলক কাজ ছিল অনস্বীকার্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD