পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর (পিক) বলেছেন ৪০ হাজার মানুষ করোনা ভাইরাস কোভিড -১৯ এ আক্রান্ত হতে পারে যাদের বেশির ভাগ তাবলিগ জামাতের সঙ্গে জড়িত ।
শনিবার (৪ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর (পিক) বলেছেন, বুকিত আমান সিআইডি প্রধান হুজির মোহাম্মদের নেতৃত্বে ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) একটি টাস্ক ফোর্সের মাধ্যমে তথ্যটি বিশ্লেষণ করেছেন। যাদের মধ্যে মালয়েশিয়াতে করোনভাইরাস আক্রান্তের সম্ভবনা সবচেয়ে বেশি বলে চিহ্নিত করছেন।
তিনি আরও বলেন স্বাস্থ্য মন্ত্রলায়ের দেওয়া তথ্য থেকে, পুলিশ বেশ কয়েকটি নির্দিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী চিহ্নিত করেছেন , যেখানে করোনভাইরাস কোভিড -১৯ আক্রান্তের ঝুঁকি অনেক বেশি । সম্প্রতি শ্রী পেটালিং এ একটি মসজিদে যোগ দেওয়া প্রায় ১১,০০০ তাবলিগ সদস্যকে সনাক্ত করে এই তথ্য বিশ্লেষণ করছেন। শ্রী পেটালিংয়ে তাবলিগ জামাতে সমবেত প্রায় ১১,০০০ বেক্তির মধ্যে ৯৫ ভাগ মানুষের করোনভাইরাস কোভিড -১৯ আক্রান্তের সম্ভবনা রয়েছে।
পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর বলেন, তথ্যের ভিত্তিতে প্রায় ১১,০০০ তাবলিগ জামাতের সদস্যদের সম্পূর্ণ ঠিকানা, যেমন তাদের বাড়ির ঠিকানা, টেলিফোন নম্বর এবং পরিচয়পত্রের নম্বর সহ পুরো সম্পর্কিত তথ্য সনাক্ত করছেন।
তিনি আরও জানান, তাবলিগের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং সাধারণ জনগণ যেন তাদের বিরুদ্ধে সমালোচনা বা বৈষম্যমূলক আচরণ করে না তার জন্য আহ্বান জানিয়েছেন ।
এদিকে মালয়েশিয়ার বিদেশি অভিবাসীদের বসবাস রত একটি বিল্ডিংয়ের বসবাস কারিদের নজরদারির মধ্যে রয়েছে। শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে সেদেশের সর্বশেষ করোন পরিস্থিতি জানানো হয়েছে। নতুন করে ১৫০ জনসহ এই পর্যন্ত মালয়েশিয়ায় সর্বমোট ৩৪৮৩ করোনাই আক্রান্তের খবর জানানো হয়। এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে ৮৮ জনসহ মোট ৯১৫ জন। শনিবার নতুন করে ৪জনসহ মৃত্যু হয়েছে ৫৭ জনের।